ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণ জানালেন বাবুনগরী

রিপোর্টার: The Daily Moon
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণ জানালেন বাবুনগরী
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণ জানালেন বাবুনগরী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের কারণ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি বলেছেন, কোন ব্যক্তিগত কারণে নয়, জাতীয় স্বার্থে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি। এ বৈঠকের আগে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় বৈঠকে করেন হেফাজতের নেতারা।

হেফাজতে ইসলামের আমির বলেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছি।

বাবুনগরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-ওলামাদের মুক্তি দেবেন।

তিনি বলেন, সারা দেশে অসংখ্য নিরীহ আলেম-ওলামাদের গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরেছি। আমরা জানিয়েছি হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।

নেতাকর্মীদের নিরপরাদ দাবি করে হেফাজত আমির বলেন, হেফাজতের কোনো নেতাকর্মী সহিংসতার সাথে যুক্ত ছিল না। কিছু দুষ্কতকারী হেফাজতের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করা দরকার। নিরীহ আলেম-ওলামাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই।

এর আগে, গতকাল সোমবার (০৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। এসময় তার সঙ্গে সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন রাত সোয়া ৯টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ad728
মন্তব্য করুন
ad300