ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

বিক্ষোভ-সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় নিহত ৭২

রিপোর্টার: The Daily Moon
বিক্ষোভ-সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় নিহত ৭২
ছবির ক্যাপশন: বিক্ষোভ-সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় নিহত ৭২

দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দুর্নীতি ও আদালত অবমাননার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন কার্যত সহিংসতা ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২০০-র বেশি মানুষকে আটক করেছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চলতি সপ্তাহের শুরুর দিকে ফুঁসে ওঠা এই বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত সোমবার রাতে দেশটির সোয়েটোর একটি শপিং সেন্টারে মালামাল লুট করার সময় মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশের চালানো গুলিতে নিহত ১০ জনও রয়েছে।

বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ ও সহিংসতার মাঝে দোকানগুলোতে লুটপাট ও অগ্নিকাণ্ডের সময় ডারবানের একটি ভবন থেকে একটি শিশুকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে। এছাড়া গত সপ্তাহে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে এখন পুলিশকে সহায়তা করার জন্য সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, সহিংসতা ও দাঙ্গায় উস্কানিদাতা ১২ জনকে তারা চিহ্নিত করেছে। এছাড়া এখন পর্যন্ত মোট ১ হাজার ২৩৪ জনকে আটক করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা চলমান পরিস্থিতিকে তার দেশে ১৯৯০ সালের পর থেকে হওয়া সহিংসতাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বলে আখ্যা দিয়েছেন। চলমান এই সহিংসতায় অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং সেন্টার ও দোকান লুটপাটের ঘটনা ঘটছে।

সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর পর প্রাথমিক ভাবে বিক্ষোভ শুরু হয়েছিল জ্যাকব জুমার এলাকা কোয়াজুলু-নাটালে। রোববার থেকে তা দেশের সবচেয়ে বড় শহর জোহানেসবার্গসহ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। ক্ষমতায় থাকাকালীন ঘুষসহ দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিলেন তিনি ও তার সরকার। দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

অবশ্য ৭৯ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট বরাবরই এই অভিযোগ অস্বীকার করে গেছেন। এ সম্পর্কে তার বক্তব্য ছিল- দেশের বিরোধীপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব মিথ্যা অভিযোগ তুলেছে।

ওই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটির সামনে তাকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু জুমা সেখানে হাজির হননি। এরপরেই তার বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করে আদালত। সোমবার দেশের সুপ্রিম কোর্টে ফের মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন জ্যাকব জুমা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার প্রশাসনের লোকেরা যখন ব্যাপক মাত্রায় দুর্নীতি করছিল, তখন তিনি চোখ বুঁজে ছিলেন।

ad728
মন্তব্য করুন
ad300