ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

অনলাইনে ভাইভা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

রিপোর্টার: The Daily Moon
অনলাইনে ভাইভা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবির ক্যাপশন: অনলাইনে ভাইভা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাগবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সকলকে জানানো হবে।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুইঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ অনেকেই যুক্ত ছিলেন।

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।

উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।’

ad728
মন্তব্য করুন
ad300