ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

কবে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া জেনে নিন

রিপোর্টার: The Daily Moon
কবে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া জেনে নিন
ছবির ক্যাপশন: কবে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া জেনে নিন

আগামী জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ভর্তির আবেদন প্রক্রিয়া। তবে কবে নাগাদ আবেদন শুরু হতে পারে সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

আজ সোমবার (১৪ জুন) সাত কলেজের প্রধান সমন্বয়কের সঙ্গে কলেজ অধ্যক্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

আরো পড়ুন: র‌্যাঙ্কিং নয়, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছি: ভিসি

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এর সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাচ্ছি পরীক্ষা কার্যক্রম শুরু করতে। ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ চলছে। আশা করছি খুব দ্রুতই নির্দিষ্ট তারিখ এবং বিস্তারিত নোটিশ আকারে জানতে পারবো।

করোনাকালীন সময়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম কিভাবে হবে? তা জানতে চাইলে তিনি বলেন, আপাতত ভর্তি আবেদন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হবে। তবে করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীতে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

ad728
মন্তব্য করুন
ad300