ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ, জুনেই ক্লাস-পরীক্ষা

রিপোর্টার: The Daily Moon
সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ, জুনেই ক্লাস-পরীক্ষা
ছবির ক্যাপশন: সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ, জুনেই ক্লাস-পরীক্ষা

আগামী সাত দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সশরীরে ক্লাস পরীক্ষার তারিখ জানাবে বলে জানিয়েছেন উপাচার্য ড. কামালউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সশরীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলার পর জুনেই ক্লাস-পরীক্ষা শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ‌বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে মুঠোফোনে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন।

উপাচার্য বলেন, সশরীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলতি জুনেই শুরু হবে। এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় খোলার নির্দিষ্ট তারিখ জানানো হবে। ইউজিসি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রেস রিলিজ আসলেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, এদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ‌বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়ে মঙ্গলবার (১ জুন) বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউজিসি।

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আন্দোলনে শিক্ষকদের সংহতি

জবি উপাচার্য কামালউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় একাডমিক কাউন্সিল মিটিং করে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ জানানো। ইউজিসি নির্দেশনা দেয়ার পরে প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের সাথে মিটিং করে আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে যেসকল নির্দেশনা দেবে তা মেনে আমরা সেমিস্টার ফাইনালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা পরীক্ষার নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। আমরা জুনেই সশরীরে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত আগেই নিয়েছি।

সশরীরে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার বিষয়ে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, আমি শিক্ষার্থীদের পক্ষে আছি, পরীক্ষা নেয়ার বিষয়ে। যেকোনো মূল্যে আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হোক। আমি ব্যক্তিগতভাবে চেয়েছি ১৫ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষা নেয়া হোক।

ad728
মন্তব্য করুন
ad300