ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

রিপোর্টার: The Daily Moon
আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট চালুর তারিখ পিছিয়ে আগামী ৫ মে পর্যন্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ও বিশেষ ফ্লাইট আগের মতোই মেনে চলবে।

তবে প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেয় বেবিচক। বৈঠকের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হলেও প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে সাতটি দেশে বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। এতে আটকে পড়া শ্রমিকরা সহজেই দেশের বাইরে যেতে পারবেন।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করছি। করোনা সংক্রমণ রোধে সরকার যেহেতু লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহি সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়। কিন্তু আটকে পড়া প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ। আর আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, আমাদের অনেক প্রবাসী ভাই এই ৭ দেশ ছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে আছেন। আমরা দেখছি তাদের জন্য কোনো রুট খুলে দেয়া যায় কি-না। এ সংক্রান্ত সার্কুলারে নির্দেশনাগুলো থাকবে।

ad728
মন্তব্য করুন
ad300