ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

জটিলতায় পড়া ৯৮ শিক্ষকের সমস্যা সমাধান, পাচ্ছেন এসএমএস

রিপোর্টার: The Daily Moon
জটিলতায় পড়া ৯৮ শিক্ষকের সমস্যা সমাধান, পাচ্ছেন এসএমএস
ছবির ক্যাপশন: জটিলতায় পড়া ৯৮ শিক্ষকের সমস্যা সমাধান, পাচ্ছেন এসএমএস

এমপিওভুক্তি নিয়ে জটিলতায় পড়া ৯৮ শিক্ষকের সমস্যা সমাধান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তাঁদের নতুন করে নিয়োগ সুপারিশ করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ মার্চ) এমপিওভুক্তির জটিলতার সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিন থেকে তারা সুপারিশের এসএমএসও (খুদে বার্তা) পাচ্ছেন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও নিয়োগ না পাওয়া ১ হাজার ২৮৪ জন দুই বছর ধরে এমপিওভুক্ত হতে পারছিলেন না। সম্প্রতি এসব শিক্ষকের সমস্যা সমাধান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু বিভিন্ন জটিলতায় সুপারিশ করা ৯৮ জন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারছিলেন না। এসব শিক্ষকের এমপিওভুক্তির জটিলতার সমাধান করেছে এনটিআরসিএ। তাঁদের নতুন করে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এনটিআরসিএর দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশ পেয়েও এমপিওভুক্ত হতে পারছিলেন না ১ হাজার ২৮৪ প্রার্থী। জটিলতার কারণে তারা এমপিওভুক্ত হতে পারেননি। এমপিও পদে সুপারিশ পাওয়া এসব শিক্ষকের জটিলতা নিরসনে তাঁদের নতুন পদে সুপারিশ করা হয়।

তবে শূন্যপদে ভুল তথ্যের কারণে নতুন সুপারিশ পেয়েও ৯৮ জন প্রার্থীর এমপিওভুক্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। ১৫ মার্চ পর্যন্ত ভুক্তভোগী প্রার্থীদের কাছ থেকে আবেদন নিয়েছে এনটিআরসিএ। ৯৮ জন প্রার্থীর আবেদন পাওয়ার পর তাঁদের নতুন করে সুপারিশ করা হচ্ছে। সুপারিশ পাওয়া প্রার্থীদের এসএসএম করে জানিয়ে দেওয়া হচ্ছে।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bdhttp://ngi.teletalk.com.bd) থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা দেখা যাবে। প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে পারবেন। প্রার্থীরা সুপারিশপত্র ডাউনলোড করে নিজ নিজ পদে যোগ দিতে পারবেন।

ad728
মন্তব্য করুন
ad300