ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’

রিপোর্টার: The Daily Moon
মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’
ছবির ক্যাপশন: মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান। ওই জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন তিনি।

শনিবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া গণমাধ্যমকে জানান, থানায় এসে জিডি করেছেন জান্নাত আরা ঝর্ণার ছেলে। জিডির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

জিডিতে আবদুর রহমান উল্লেখ করেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্ণার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। বাড়ির মালিক আমাকে জানান, গত ৯ এপ্রিল তিনি (ঝর্ণা) বাসা থেকে বের হয়ে গেছেন। আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং দেখতে পাই আমার মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি। একটি সাদা রঙের ক্লিপ দিয়ে স্পাইরাল করা নীল ও ধূসর রঙের। অন্য একটি ডায়েরি আরবি লেখা এবং নিচের দিকে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পলাশ নরসিংদী লেখা। সেটিতে কভার পেজ ছাড়া ১ থেকে ৮৭ পৃষ্ঠা রয়েছে। এ ছাড়া অন্য রঙের আরেকটি ডায়েরি আমার হস্তগত হয়।’

মায়ের খোঁজ না পেয়ে ডায়েরিগুলো নিয়ে শনিবার (১০ এপ্রিল) বাড়ির পথে রওনা হন তিনি। পল্টন এলাকায় গিয়ে তার মনে হয়, অপরিচিত কিছু লোক তাকে অনুসরণ করছেন। এ অবস্থায় তার নিজের ও তার মায়ের নিরাপত্তা এবং ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সে কারণেই থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন বলে জান্নাতের বড় সন্তান আব্দুর রহমান জানান। 

প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে জনতার হাতে মামুনুল হকের সঙ্গে অবরুদ্ধ হন ঝর্ণাও। তখন ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। যদিও পরবর্তী ঘটনাপ্রবাহে মামুনুলের ওই দাবি প্রশ্নের মুখে পড়েছে।

ad728
মন্তব্য করুন
ad300