ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

শত ষড়যন্ত্র করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না

রিপোর্টার: The Daily Moon
শত ষড়যন্ত্র করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না
ছবির ক্যাপশন: শত ষড়যন্ত্র করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না

শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আওয়ামী লীগের চেতনা। শত ষড়যন্ত্র করেও এ দলকে বিলুপ্ত করা যাবে না।

বুধবার (২৩ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি এ সভার আয়োজন করা হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা। ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। আওয়ামী লীগ পতিত হয় এক প্রতিকূল অবস্থায়। এমন সময় আশার বাতিঘর হয়ে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর শেখ হাসিনা বাংলাদেশে এসে ঐক্যের প্রতীক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন। প্রতিকূল স্রোতে দৃপ্ত গতিতে এগিয়ে নেন দলকে। ইতিহাসের চড়াই-উতরাই পেরিয়ে, সঙ্কট মারিয়ে প্রবল জনশক্তি, জীবন ঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে একটি দল জনতার মনিকোঠায় ঠাঁই করে নিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাহাত্তর বছরের আওয়ামী লীগ আক্ষরিক অর্থে বৃদ্ধ। কিন্তু আওয়ামী লীগ কি বৃদ্ধ হয়েছে? আওয়ামী লীগ শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরে চির সবুজ ও চির তারুণ্যের দল।

তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজ বেশ সংগঠিত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নেতাকর্মীরা সজাগ থাকেন।

ad728
মন্তব্য করুন
ad300