ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান বাবুনগরীর

রিপোর্টার: The Daily Moon
শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান বাবুনগরীর
ছবির ক্যাপশন: শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান বাবুনগরীর

নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন এলাকায় নিহতদের মাগফিরাত কামনায় চট্টগ্রামে সোমবার দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়, হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। আবেগঘন এক মোনাজাতে তিনি শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আকুতি জানান। এতে হাটহাজারী মাদরাসার ছাত্র-শিক্ষক, হেফাজত নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

তার আগে সংক্ষিপ্ত আলোচনায় হেফাজত আমির বলেন, মোদির আগমনের প্রতিবাদ করায় নিরীহ ছাত্র ও তৌহিদি জনতার উপর গুলিবর্ষণ করে পুলিশ হেফাজত নেতাকর্মীদের নিহত ও আহত করেছে। পুলিশের এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। এসময় আগামী শুক্রবার সারা দেশে অনুষ্ঠিতব্য হেফাজতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এতে উপস্থিত ছিলেন হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা আসাদুল্লাহ আসাদ।

এদিকে নগরীর তালিমুল কুরআন মাদরাসা মিলনায়তনে দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজ শাহ)। মাওলানা হাফেজ তাজুল ইসলাম বলেন, এইদেশ মুসলিমপ্রধান দেশ। এদেশের পুলিশ গুলি করে নিরীহ মুসলমান হত্যা করবে, এটি বরদাশত করা যায় না। দোষী কর্মকর্তাদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মাধ্যমে সরকারের ইসলামবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। কওমি মাদরাসা বন্ধ করার ষড়যন্ত্র এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা মেনে নেবে না।

ad728
মন্তব্য করুন
ad300