ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ছে ৩১ জুলাই পর্যন্ত

রিপোর্টার: The Daily Moon
সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ছে ৩১ জুলাই পর্যন্ত
ছবির ক্যাপশন: সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ছে ৩১ জুলাই পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহ দিক বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ছে। চলমান এ মেয়াদ নতুন করে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হচ্ছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কপি পাঠানো হয়েছে। আশা করি এক্সটেনশনটা (বৃদ্ধি) হয়ে যাবে।’

পড়ুন: অর্ধেক যাত্রী নিয়ে চালু হচ্ছে ট্রেন, টিকিট বিক্রি শুরু

‘ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে। মিশন থেকে এনওসি লাগবে, কোভিড সনদ লাগবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।’

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সীমান্ত তো বন্ধই আছে। নতুন সিদ্ধান্তের বিষয়ে এখনো আমি কিছুই জানি না।’

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। ‘ভারতে আটকেপড়া বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন। এই নিয়ম ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকব’।

ad728
মন্তব্য করুন
ad300