ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

রিপোর্টার: The Daily Moon
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
ছবির ক্যাপশন: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেও আগামীকাল ২ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা স্থগিত না করায় তার পদত্যাগের দাবি করা হয়েছে।

পতদ্যাগ দাবি করা মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতকে অগ্রাহ্য করে এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। যেখানে অনেক বিশিষ্টজনেরাও এ মুহূর্তে পরীক্ষা না নেয়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া এ করোনার কারণে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আয়োজনের সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্যমন্ত্রীর।

ইতিমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘‘স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই’’ শিরোনামে গ্রুপের মাধ্যমে জড়ো হচ্ছেন। সেখানে তারা তাদের দাবির বিষয়গুলো তুলে ধরছেন। রাহিমা আক্তার নামে এক ভর্তিচ্ছু জানান, ‘‘যারা প্রাইভেট মেডিকেলে কয়েক কোটি টাকার জন্য ১,২২,৮০০ শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা করছে তাদের পদত্যাগ চাই।’’

এদিকে, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০ হাজার ৬৬৭টি আসনে লড়ছেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। করোনা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে ১৯টি কেন্দ্রে এবং ১ হাজার ৭৬২টি হলে নেয়া হচ্ছে এই পরীক্ষা। রাজধানী ঢাকায় ৭৩১টি হলে ৪৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সাইফুল মালেক আকাশ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, ‘পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানালেও রোগী রাখার জায়গা হবে না’ এ কথাটা মন্ত্রী নিজে বলেছেন। অথচ আগামীকাল দেড় লাখ স্টুডেন্টের সাথে অভিভাবকদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এভাবে তিনি একের পর এক বিবেক বর্জিত সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ শিক্ষার্থীদের মতামতকে একবারের জন্যেও প্রাধান্য দেয়া হচ্ছে না।

ad728
মন্তব্য করুন
ad300