ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর

রিপোর্টার: The Daily Moon
৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর
ছবির ক্যাপশন: ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর

করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সরকারি ব্যাংকের বিভিন্ন পদের পরীক্ষা নেয়া শুরু করেছে। এরমধ্যে গত ৩১ অক্টোবর প্রায় অর্ধলাখ পরীক্ষার্থীর জন্য অফিসার (ক্যাশ) পদের পরীক্ষারও আয়োজন করা হয়। আর আগামী ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

তবে চলতি মাসে করোনাভাইরাস সংক্রমন ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে সংশয়ে পড়ে গেছেন বিএসসির নীতি নির্ধারকরা। তারা জানিয়েছেন, পরীক্ষাটির তারিখ চূড়ান্ত করা হয়ে গেছে। এখন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছেন না। তবে আজ অথবা আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান আজ বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাত ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষার তারিখ ৫ ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতিও আমাদের সংশয়ে ফেলে দিয়েছে। এ বিষয়ে আজ-কালের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।’

তিনি বলেন, ‘এই পরীক্ষাটি এখন স্থগিত করা হলে কয়েকমাস পিছিয়ে যাবে। তখন আরও জটিলতা তৈরি হবে। এছাড়া পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষার্থীদেরও চাপ আছে। এ কারণে আমরা এখন পর্যন্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্তেই অনড় আছি। এক লাখ ৪০ হাজারের মতো পরীক্ষার্থী হলেও ৭০-৮০ হাজার উপস্থিত থাকতে পারে। এছাড়া করোনার কথা চিন্তা করে সেভাবেই আসনবিন্যাস করা হবে।’

বিএসসি সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই পরীক্ষায় ৬৫টি থেকে ৬৭টি কেন্দ্র থাকতে পারে। আগে একটি বেঞ্চে চার জন পর্যন্ত বসলেও এবার তা থাকছে না। একটি বেঞ্চে এক থেকে দু’জনকে বসানো হতে পারে। পাশাপাশি মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। প্রায় এক লাখ ৪০ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেবে। সেভাবেই এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ad728
মন্তব্য করুন
ad300