ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

‘লকডাউন’ মারুফকে পাঠানো হলো আশ্রয়কেন্দ্রে

রিপোর্টার: The Daily Moon
‘লকডাউন’ মারুফকে পাঠানো হলো আশ্রয়কেন্দ্রে
ছবির ক্যাপশন: ‘লকডাউন’ মারুফকে পাঠানো হলো আশ্রয়কেন্দ্রে

লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফকে আদালতের আদেশের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তরের মিরপুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মিজানুর রহমান বলেন, ‘তাকে আনার পরে আমরা করোনা টেস্ট করিয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়ে ভালো কাপড় পরাই। এরপর খাওয়া-দাওয়া করিয়ে মিরপুর সমাজসেবা অফিসে হস্তান্তর করেছি। এখন থেকে ওর খাওয়া-দাওয়া, বসবাসের বিষয়গুলো সরকারিভাবে দেখা হবে।’

দু’দিন আগে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় সাংবাদিকের লাইভের মাঝে এক পথশিশু ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তোলে। পরে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকে শিশুটির সাহসিকতা, সাবলীলভাবে কথা বলা ও স্মার্টলি ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যাওয়া দেখে প্রশংসা করছেন।

ঘটনাটি হলো সোমবার (১৯ এপ্রিল) করোনার উচ্চ সংক্রমণরোধে সরকারের জারি করা লকডাউন পরিস্থিতি তুলে ধরতে একটি বেসরকারি টেলিভিশন কিংবা কোনো অনলাইন পত্রিকার একটি লাইভ অনুষ্ঠানে রিপোর্টার বুম হাতে ধারাভাষ্য দিচ্ছিলেন।

আচমকা ফ্রেমে ঢুকে পড়ে এক পথশিশু। রিপোর্টার কিছু বুঝে ওঠার আগেই সে বলতে থাকে, ‘আচ্ছা, এই যে লকডাউন দিয়েছে, সামনে ঈদ, মানুষ খাবে কী? মাননীয় মন্ত্রী যে লকডাউন দিয়েছে,…. এটা একটা ভুয়া। থ্যাংক ইউ।’

এই এক ভিডিও ক্লিপেই দেশব্যাপী আলোড়ন তুলেছে সেই পথশিশু। কে এই শিশু? আর কোথায় কবে ঘটল এই ঘটনা জানতে আগ্রহী নেটিজেনরা। সেই দুই প্রশ্নের জবাব পাওয়ার আগেই ফেসবুকে ভাইরাল হয়েছে ওই শিশুর আরো একটি ছবি।

যেখানে দেখা গেছে, তার চোখে-মুখে মারের জখম, একটি চোখ ফোলা। ওই ছবিটি নিয়ে ফেসবুকে গুঞ্জন শুরু হয়েছে, লকডাউন প্রসঙ্গে এমন বক্তব্য দিয়ে কোনো একটি পক্ষের রোষানলে পড়েছে শিশুটি। তাই তাকে মারধর করা হয়েছে।

এমন ছবি ও গুঞ্জনের বিষয়টি ফের ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই দুঃখপ্রকাশ করে শিশুটির নির্যাতনকারীদের বিচার দাবি করেন। কেউ বা তার দায়িত্ব নিতে চান।

ad728
মন্তব্য করুন
ad300