ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

এইড চিকিৎসায় সাফল্য, সুস্থ হচ্ছেন ৯৭ শতাংশ রোগী

রিপোর্টার: The Daily Moon
এইড চিকিৎসায় সাফল্য, সুস্থ হচ্ছেন ৯৭ শতাংশ রোগী
ছবির ক্যাপশন: এইড চিকিৎসায় সাফল্য, সুস্থ হচ্ছেন ৯৭ শতাংশ রোগী

করোনা চিকিৎসা নিয়ে যখন হিমশিম খাচ্ছে বিশ্ব, তখন সাফল্য পাচ্ছে এইড চিকিৎসা। করোনার টিকা নিয়ে ভীতি ও সংশয়ের মধ্যেই সাড়া ফেলে দিল এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি রোখার নতুন টিকা।

হিউম্যান ট্রায়ালে প্রতিষেধকটির সাফল্যের হার ৯৭ শতাংশ বলে দাবি উদ্ভাবকদের। তাঁদের কথায়, এইচআইভি রোখার এই টিকা মানুষের শরীরে অত্যন্ত বিরল একগুচ্ছ প্রতিরোধী কোষকে (‘ইমিউন সেল’) জাগিয়ে তুলতে পারে। যা ৯৭ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। দেহের স্বাভাবিক প্রতিরোধী ব্যবস্থার এই বিরল কোষগুলো মানুষের শরীরে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে মূল ভূমিকা রাখে।

এ টিকা যৌথভাবে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ‘স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউট’ এবং এইচআইভি টিকা প্রস্তুতকারী অলাভজনক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই)’-এর বিজ্ঞানীরা। মানুষের ওপর পরীক্ষার প্রথম দফায় এই টিকা ৪৮ জনের ওপর প্রয়োগ করা হয়েছে বলে জানানো হয়। গবেষণার ফল ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির ‘এইচআইভি রিসার্চ ফর প্রিভেনশন’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে।

স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউট আরো জানিয়েছে, এই নতুন টিকা যাতে আরো তাড়াতাড়ি বেশি করে বানানো যায়, তার জন্য ‘মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ)’ প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে। আর সেই প্রযুক্তিতে নতুন এইডস টিকা বানাতে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন গবেষকরা।

সূত্র : আনন্দবাজার।

ad728
মন্তব্য করুন
ad300