ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

তারাবির নামাজে হামলা, মুয়াজ্জিনসহ আহত ১০

রিপোর্টার: The Daily Moon
তারাবির নামাজে হামলা, মুয়াজ্জিনসহ আহত ১০
ছবির ক্যাপশন: তারাবির নামাজে হামলা, মুয়াজ্জিনসহ আহত ১০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের বৈরাটি গ্রামের একটি মক্তবে তারাবির নামাজ আদায়ের সময় মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় মক্তবের মুয়াজ্জিন নুরুল হক, মুসল্লি আব্দুর রশিদ ও রাকিবুল ইসলাম সাদ্দাম নামে এক যুবকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সাদ্দামকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে মক্তবে হামলার পর হামলাকারীরা গ্রামের কয়েকটি বাড়িঘরেও হামলা এবং লুটপাট চালিয়েছে। ভাংচুর করেছে একটি অটোরিকশাও।

জানা গেছে, কয়েকদিন আগে ধান শুকানোর জায়গার ওপর দিয়ে মাড়াইয়ের মেশিন নেয়াকে কেন্দ্র করে বৈরাটি গ্রামের আব্দুর রউফের সঙ্গে হামিদুল ইসলাম ও তার লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে হামিদুল ও তার লোকেরা গত বুধবার আব্দুর রউফ, তার স্ত্রী ও মাকে মারপিট করে। এ ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে হামিদুল ও তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হামিদুলের ছেলে টিটু মিয়াকে গ্রেফতার করে। টিটুকে গ্রেফতারের পরপরই হামিদুল ও তার লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সংঘবদ্ধ হয়ে গ্রামের মক্তবে তারাবির নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের ওপর অতর্কিতে হামলা ও বাড়িঘরে লুটপাট চালায়। খবর পেয়ে কেন্দুয়া থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। টিটু মিয়াকে শুক্রবার বিকালে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।


ad728
মন্তব্য করুন
ad300