ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

দুইটি খাটো শিমের নতুন জাত উদ্ভাবন

রিপোর্টার: The Daily Moon
দুইটি খাটো শিমের নতুন জাত উদ্ভাবন
ছবির ক্যাপশন: দুইটি খাটো শিমের নতুন জাত উদ্ভাবন

‘বিইউ খাটো শিম ৮’ ও ‘বিইউ খাটো শিম ৯’ নামের শিমের দুইটি খাটো জাত উদ্ভাবন করেছেন গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম। সম্প্রতি তিনি এ জাত দুটি উদ্ভাবন করেন।

তার উদ্ভাবিত ‘বিইউ খাটো শিম ৮’ ও ‘বিইউ খাটো শিম ৯’ জাত দুইটি কোনো প্রকার সাপোর্ট খুঁটি এবং মাচাবিহীনভাবে মাঠ ফসলের মতো চাষ করা যাবে, যা দেশে শিমচাষে এক যুগান্তকারী গতিশীলতা আনয়ন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জাত দুটি ছাদ বাগানে টবে চাষ করার উপযোগী।

খাটো জাতের শিম সাধারণত জংলি প্রকৃতির হওয়ায় এবং শিমে গন্ধ থাকায় এগুলো খাবার অনুপযোগী হয়। তবে প্রফেসর আমিনুল ইসলাম খাটো জাতের মধ্যে দেশি শিমের গুণাগুণ আনার জন্য আট বছর গবেষণা করে সফল হয়েছেন। একটি খাটো জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে এ জাতগুলো উদ্ভাবন করেছেন তিনি।

‘বিইউ খাটো শিম ৮’ একটি বিদেশি খাটো জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এটি একটি আলোকসংবেদনশীল ও আগাম জাত। আগাম জাত হিসেবে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে এর বীজ বপন শুরু করা যায়। এই জাতটি সারা বাংলাদেশে চাষ উপযোগী।

‘বিইউ খাটো শিম ৯’ জাতও একটি বিদেশি খাট জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। এই জাতটিও সারা বাংলাদেশে চাষ উপযোগী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত শিমের এই জাতগুলো খাটো হওয়ায় মাচা বা খুঁটি ছাড়াই মাঠ ফসলের মতো চাষ করা যাবে বিধায় উৎপাদন খরচ কম হবে। কৃষকরা জাতগুলো চাষ করে অধিক লাভবান হবেন। শিমের জাতগুলো খাটো হওয়ায় টবেও চাষ উপযোগী। ফলে নগর বা ছাদকৃষিতেও অসামান্য অবদান রাখতে সক্ষম হবে।

ad728
মন্তব্য করুন
ad300