ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

পোপের শেষ ইচ্ছা

রিপোর্টার: The Daily Moon
পোপের শেষ ইচ্ছা
ছবির ক্যাপশন: পোপের শেষ ইচ্ছা

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা তিনি যেন রোমের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিজের মাটি অর্জেন্টিনায় তিনি ফিরতে চান না। এনডিটিভি সূত্রে খবর, দ্য হেল্থ অফ পোপ নামে একটি বইতে এ বিষয়ে লেখা হয়েছে। আর্জেন্টিনার এক সাংবাদিক নেলসন কাস্ত্রো তার একটি ব্যক্তিগত সাক্ষাৎকার নিয়েছিলেন।

পোপ জানিয়েছেন, তিনি নিজের মৃত্যু নিয়ে চিন্তা করছেন, তবে মৃত্যুকে তিনি ভয় পান না। নিজের সম্পর্কে বলতে গিয়ে ফ্রান্সিস বলেছেন, তার বর্তমান বয়স ৮৪। তিনি পোপের পদে থেকেই মরতে চান। তবে তিনি রোমেই মরবেন। তিনি আর্জেন্টিনা ফিরবেন না।

ফ্রান্সিস ইতিমধ্যেই তার বেশ কয়েকটি সফর বাতিল করেছেন। তার শরীরে বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। ফলে চিকিৎসক তাকে যেকোনও রকম সফর করতে বারণ করেছে। তবে ভ্যাটিকান পোপের স্বাস্থ্য সম্পর্কে সর্বদাই ওয়াকিবহাল ও সতর্ক। ইতিহাসে এই প্রথম একজন পোপ তার নিজের সম্পর্কে এত খোলা মনে কথা বলছেন।

তবে পোপের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও নাখোশ আর্জেন্টিনার বাসিন্দারা। তারা পোপকে তাদের গর্ব হিসেবে দেখেন। তার জীবনের শেষ অংশ যদি তিনি তাদের সঙ্গে থাকেন তবে তারা খুশি হতেন। তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার ফলে তারা কিছুটা হলেও হতাশ।

তবে নিজের সিদ্ধান্তে অটল পোপ ফ্রান্সিস। তার মতে, দেশের মানুষ তাকে ভালবাসলেও তিনি বিশ্বের সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান। পোপ ফ্রান্সিসকে ইতিমধ্যে করোনার টিকা দেয়া হয়েছে। পোপের এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত হলেও তাকে মেনে নিতে পারেনি আর্জেন্টিনার বাসিন্দারা।

ad728
মন্তব্য করুন
ad300