ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

বেশিদিন বাঁচেন না সন্দেহপ্রবণ মানুষ

রিপোর্টার: The Daily Moon
বেশিদিন বাঁচেন না সন্দেহপ্রবণ মানুষ
ছবির ক্যাপশন: বেশিদিন বাঁচেন না সন্দেহপ্রবণ মানুষ

ভালোভাবে জীবনযাপন করার জন্য এবং দীর্ঘায়ু পাওয়ার জন্য সন্দেহপ্রবণ মনোভাব থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। অন্যের প্রতি বিশ্বাস মানুষকে সহজভাবে চিনচে করতে বেঁচে থাকতে সাহায্য করে।

কিন্তু সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা একটু বেশি সন্দেহপ্রবণ। তুচ্ছ কারণে তারা অন্যদের সন্দেহ করেন। অতিরিক্ত সন্দেহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায় এসব মানুষকে। তবে সন্দেহপ্রবণ মানুষ বেশিদিন বাঁচেন না- কথাটি সত্যিই অদ্ভুত।

সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। দেশটির ২৪ হাজার মানুষের ওপর করা গবেষণায় তারা বলেন, সন্দেহপ্রবণ মানুষের আয়ু দীর্ঘ হয় না।প্রতিবেদনটিতে বলা হয়, যারা অন্য মানুষকে সন্দেহ করেন তাদের মস্তিষ্কে সবসময় ভুল বা নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। ফলে তাদের মনে সেসব চিন্তার প্রভাব পড়ে এবং তারা প্রায়ই উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা ও হৃদরোগে আক্রান্ত হন।

গবেষকরা বলেন, বৃদ্ধ বয়সে হারানোর ভয় না থাকার কারণে মানুষ অনেক আশাবাদী হন। যারা অন্য মানুষকে ক্ষমা ও মূল্যায়ন করেন তাদের হৃদযন্ত্র অনেক দিন অবধি ভালো থাকে। তবে গবেষণায় আরও উঠে আসে, যারা অন্যদের সন্দেহ করেন এবং সহজে ক্ষমা করতে চান না তারা দীর্ঘজীবী হন না।

যেসব মানুষের ওপর গবেষণাটি চালানো হয় সেসব মানুষের ৩৭ ভাগ অন্যদের সন্দেহ করেন না, ৫৭ ভাগ অন্যদের সন্দেহ করেন ও ৫ ভাগ কোনো উত্তর দিতে চাননি। দেশটির কয়েকজন মৃত ব্যক্তিকে নিয়ে গবেষণা করে দেখা যায় জীবদ্দশায় যারা ইতিবাচক চিন্তা ও অন্যদের ক্ষমা করতেন তাদের আয়ুষ্কাল ছিল দীর্ঘ। অন্যদিকে যেসব মানুষ অন্যদের সন্দেহ বা বাঁকা চোখে দেখতেন, সেসব মানুষ বেশিদিন বাঁচেননি।

ad728
মন্তব্য করুন
ad300