ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

রাকিবের সঙ্গে সুবাহকে বিয়ে দিতে চান নাসির ভক্তরা

রিপোর্টার: The Daily Moon
রাকিবের সঙ্গে সুবাহকে বিয়ে দিতে চান নাসির ভক্তরা
ছবির ক্যাপশন: রাকিবের সঙ্গে সুবাহকে বিয়ে দিতে চান নাসির ভক্তরা

জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন। তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান কোনভাবেই তাদের এ বিয়ে মেনে নিতে পারছেন না। এদিকে নাসির ভক্তরা বলছেন, ‘তারা নাসিরের কথিক সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহকে রাকিবের সঙ্গে বিয়ে দেবেন’।

বিয়ের দিনক্ষণ ঠিক করতে সদরঘাটের লঞ্চ টার্মিনালে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় বিয়ের তারিখ ঠিক না হলেও এতে একমত হয়েছেন নাসির ভক্তরা। নাসির৬৯ গ্রুপের সভাপতি পুরান ঢাকার আজগর আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অস্ট্রিয়ার ভিয়েনা থেকে অনলাইনে যুক্ত ছিলেন সেফাত উল্লাহ সেফুদা। এছাড়া সভায় রাজধানীর বিভিন্ন এলাকার নাসির অনুসারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সেফাত উল্লাহ সেফুদা রম্বকে বলেন, নাসির-সুবাহর প্রেম ভেঙে যাওয়ার সময়ও বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আগে যা হয়েছে সেটা এখন আর নতুন করে বলছি না। নাসির নতুন বিয়ে করেছে সে তামিমাকে নিয়ে সুখি হবে।

এদিকে, নাসির-তামিমার নতুন বিয়ে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন নাসিরের কথিক সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ ও নাসিরের বর্তমান স্ত্রী তামিমা তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।

রাকিব হাসান অভিযোগ করেছেন, তাকে তালাক না দিয়েই তার সাবেক স্ত্রী তামিমা নাসিরকে বিয়ে করেছেন। এছাড়া তাদের ৮ বছরের একটি বাচ্চাও রয়েছে। এ বিয়ে কোনভাবেই বৈধ নয় বলে দাবি রাকিবের। বিষয়টি তিনি আইনীভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে নাসিরের নতুন বিয়ে বেশ মজা নিচ্ছেন সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। তিনি বলেছেন, ক্রিকেটার নাসিরকে তামিমা টাকার জন্য বিয়ে করেছে। যে মহিলা একটা বাচ্ছা ফেলে অন্যের সঙ্গে আসে, সে কখোনো ভালো হতে পারে না। সেটা ভালোবাসা না। এখানে রাকিব ভাইকে ফাঁসানো হচ্ছে।

গণমাধ্যমে রাকিব-সুবাহর নাসির বিদ্বেষী বক্তব্যে বিরক্ত তার ভক্তরা। বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জরুরি সভার আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুর এলাকার কাশেম উদ্দিন নামে এক নাসির ভক্ত বলেন, এ ঘটনায় সুবাহ এবং রাকিবের বক্তব্য মিলে গেছে। তাদের উভয়ের হাত থেকে নাসির ভাইকে উদ্ধার করতে সুবাহকে রাকিবের কাছে বিয়ে দিতে চাই।

ad728
মন্তব্য করুন
ad300