ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!

রিপোর্টার: The Daily Moon
নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!
ছবির ক্যাপশন: নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠান মানেই বলিউড তারকাদের মিলন মেলা। যদিও এবারের নিলামে সে চিত্র দেখা যায়নি।

কারণ নিলামে অংশ নেননি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক বলি বাদশা শাহরুখ খান। তার পক্ষে নিলামে অংশ নিয়েছেন ছেলে আরিয়ান খান।

কেকেআরের মালিকপক্ষের আরেকজন বলিউড অভিনেত্রী জুহি চাওলাও আসেননি। পাঠিয়েছেন কন্যা জাহনাবি মেহতাকে।

তবে বরাবরের মতো এবারের নিলামেও স্বশরীরে অংশ নিয়েছেন পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

যে কারণে শাহরুখের সঙ্গে দেখা হয়নি প্রীতি জিনতার। তবে দেখা না হলে কী হয়েছে, শাহরুখকে কিনেই নিয়েছেন প্রীতি। ব্যাপারটা সত্যিই ঘটেছে আজ আইপিএলের নিলামে।

অবশ্য আইপিএল নিলামে অংশ নেওয়া শাহরুখ আর কিং খান এক নন।

বৃহস্পতিবার আইপিএলের নিলামে শাহরুখ খান নামের ভারতীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রীতির পাঞ্জাব। তাও কি না ৫ কোটি ২৫ লাখ রুপিতে!

আইপিএলে চড়ামূল্য দলে ভেড়ানো কে এই শাহরুখ খান? যাকে ভারতের জাতীয় দলে কখনোই দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ক্রিকেটার শাহরুখের জন্ম চেন্নাইয়ে। তার বয়স ২৫। ডানহাতি ব্যাটসম্যান তিনি। তবে চমৎকার অফস্পিন করে ব্রেকথ্রু আনতে পারেন।

এদিকে শাহরুখ নামের ক্রিকেটারকে দলে ভেড়ানোর পর থেকে এ নিয়ে টুইটারে হাস্যরসে মেতেছে ভারতীয়রা। অনেকে বলছেন, অবশেষে ‘জারা’ পেলেন তার ‘বীর’কে পেল।

কেউ কেউ লিখেছেন, ‘প্রীতি শাহরুখকে আইপিএলে অভিষেকে সাহায্য করছেন, যেখানে শাহরুখ তাকে বলিউড অভিষেকে সাহায্য করেছিলেন।’
একজন লিখেছেন, ‘শাহরুখ খান) ও জিনতা এখন একই দলে।’ অন্যজনের মন্তব্য, ‘কেকেআরের পর এখন পাঞ্জাবও শাহরুখকে পেল।’

ad728
মন্তব্য করুন
ad300