ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

শাস্তির মুখে রিয়াল-বার্সা-জুভেন্টাস

রিপোর্টার: The Daily Moon
শাস্তির মুখে রিয়াল-বার্সা-জুভেন্টাস
ছবির ক্যাপশন: শাস্তির মুখে রিয়াল-বার্সা-জুভেন্টাস

গত মাসে সুপার লিগের ঘোষণার পর ফুটবলবিশ্বে তোলপাড় শুরু হয়। চাপের মুখে টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়ায় ৯টি দল। এর মধ্যে ছয়টি ইংলিশ ক্লাবের সবকটি সরে দাঁড়িয়েছে। শুধু টিকে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। এসি মিলানও এই তিন ক্লাবের সঙ্গে নেই বলে জানা যায়।

এদিকে ইউরোপীয় সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯টি ক্লাবের সঙ্গে একটি চুক্তিতে গেছে উয়েফা। তবে শাস্তির মুখে পড়তে যাচ্ছে সুপার লিগ থেকে এখনও সরে না দাঁড়ানো ক্লাব- রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস।

এক বিবৃতিতে গতকাল শুক্রবার উয়েফা জানিয়েছে, সুপার লিগ থেকে নাম সরিয়ে নেওয়া ক্লাবগুলো পুরনো অবস্থায় ফেরার অঙ্গীকারনামায় (‘ক্লাব কমিটমেন্ট ডিক্লেয়ারেশন’) স্বাক্ষর করেছে। ক্লাবগুলো হলো-ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল, ইতালির এসি মিলান, ইন্টার মিলান ও স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ।

বিবৃতিতে উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন জানিয়েছেন, সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯ ক্লাব ভবিষ্যতে ইউরোপিয়ান ফুটবলের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।

তবে নতুন চুক্তিতে ফিরলেও ওই ৯টি ক্লাবকে সুপার লিগে নাম দেওয়ার মাশুল দিতে হবে। উয়েফার বিবৃতি অনুযায়ী, আগের অবস্থায় ফেরার সদিচ্ছার নিদর্শন হিসেবে ক্লাবগুলোকে মিলিতভাবে মোট দেড় কোটি ইউরো অনুদান দিতে হবে উয়েফায়। ওই অর্থ ব্যয় করা হবে ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের শিশু, যুব ও তৃণমূল ফুটবলের উন্নয়নে।

এদিকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ও জুভেন্টাসকে নিয়ে আলেকসান্দের চেফেরিন বলেন, “তথাকথিত ‘সুপার লিগে’ এখনও যুক্ত থাকা ক্লাবগুলোর ব্যাপারে একই কথা বলা যাচ্ছে না। ওই ক্লাবগুলোর বিরুদ্ধে উয়েফা পরবর্তী সময়ে ব্যবস্থা নেবে। প্রস্তাবিত ওই ‘সুপার লিগ’ থেকে সরে আসার আহ্বান প্রত্যাখ্যান করা ক্লাবগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সবরকম অধিকার উয়েফার আছে।’’

ad728
মন্তব্য করুন
ad300