ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

৮০ টাকায় খেজুর বিক্রি করবে টিসিবি

রিপোর্টার: The Daily Moon
৮০ টাকায় খেজুর বিক্রি করবে টিসিবি
ছবির ক্যাপশন: ৮০ টাকায় খেজুর বিক্রি করবে টিসিবি

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য ৮০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । আগামী শনিবার থেকে এ কার্যক্রম শরু করবে টিসিবি। এই দামে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবি আজ বৃহস্পতিবার (৮ তারিখ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সাধারণত বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে টিসিবি ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করে থাকে। নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করে এ প্রতিষ্ঠান। বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ইত্যাদি। এ বার নতুন করে যুক্ত করা হচ্ছে খেজুর ।

ঢাকায় ১০০টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০টি ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

টিসিবি জানিয়েছে, চলতি বছর রমজানে প্রতি ট্রাকে ১০০ কেজি খেজুর বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১০০০ কেজি পেঁয়াজ এবং ৪০০ থেকে ১০০০ কেজি ছোলা বরাদ্দ করা হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300