ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা

রিপোর্টার: The Daily Moon
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা
ছবির ক্যাপশন: ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা

ইরানের সবচেয়ে বয়স্ক পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেহ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী তেহরানের কাছে গাড়িতে হামলার পর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কাজ’ আখ্যা দিয়েছেন।

শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই মন্ত্রণালয়ের অধীনস্ত গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাকরিজাদেহকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।

বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী ও তার দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষের পর গুরুতর আহত ফাকরিজাদেহকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যক্রমে চিকিৎসক দল তাকে বাঁচাতে সবরকম চেষ্টা করেও ব্যর্থ হন। আর কিছুক্ষণ আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান নেপথ্য ব্যক্তি হলেন মোহসিন ফাকরিজাদেহ। ২০১৪ সালে এক পশ্চিমা কূটনীতিক বলেছিলেন, ‘ইরান যদি কখনও (পারমাণবিক) অস্ত্রধারী হতে চায় তাহলে ফাকরিজাদেহ হবেন ইরানি বোমার জনক।’

পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদেহ এমন এক সময়ে হত্যার শিকার হলেন যখন ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করছে কয়েকটি পশ্চিমা দেশ। তবে বেসামরিক জ্বালানি উৎপাদন কিংবা সামরিক অস্ত্র নির্মাণ উভয় ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম। ইরান বারবারই জোর দিয়ে বলে আসছে কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশেই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চার জন পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন। এসব হত্যাকাণ্ডে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইসরায়েল জড়িত বলে অভিযোগ করে আসছে ইরান। ২০১৮ সালের মে মাসে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত এক উপস্থাপনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষভাবে মোহসিন ফাকরিজাদেহ’র নাম উল্লেখ করেন।

ইরানের রেভরল্যুশনারি গার্ডের কমান্ডার বলেছেন, ইতোমধ্যেই এই হত্যাকান্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300