ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

করোনায় সহকর্মীকে চুমু খেয়ে পদ হারালেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার: The Daily Moon
করোনায় সহকর্মীকে চুমু খেয়ে পদ হারালেন স্বাস্থ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: করোনায় সহকর্মীকে চুমু খেয়ে পদ হারালেন স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে সহকর্মীকে চুমু খেয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরই জেরে পদই ছাড়তে হলো তাকে। হ্যানকক যে সহকর্মীকে চুমু খেয়েছেন সেই গিনা কোলাডঅ্যাঞ্জেলোও বিবাহিত। ব্রিটিশ মন্ত্রী ও এই সহকারী দুইজনেরই তিনটি করে সন্তানও রয়েছে।

গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরে চুমু খাওয়ার ওই ছবি তোলা হয়; যার জেরে শনিবার হ্যানকক পদত্যাগ করতে বাধ্য হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

কোলাডঅ্যাঞ্জেলোকে হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করেছে মন্ত্রী। তিনি, তিনি মানুষকে হতাশ করেছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা চিঠিতে হ্যানকক বলেন, এই মহামারিকালে জনগণ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে। তাদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে। হ্যানককের পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন বরিস।

দ্য সানে মন্ত্রী হ্যানককের বিতর্কিত ছবি প্রকাশের পর লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছিল।

একাধিক সংবাদ মাধ্যমে হ্যানককের ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার খবর প্রকাশিত হয়েছে। বিবিসি এতথ্যের সত্যতা নিশ্চিত করতে পেরেছে। ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন তার নাম জানানো হয়।

করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে বিধিনিষেধ আরোপ রয়েছে; তবে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নেই। এমন পরিস্থিতিতে দেশজুড়ে সংক্রমণ ৪৭ লাখ ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে এ লাখ ২৮ হাজারের বেশি মানুষের।

ad728
মন্তব্য করুন
ad300