ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

কাবুলে মসজিদে হামলা, ইমামসহ নিহত ১২

রিপোর্টার: The Daily Moon
কাবুলে মসজিদে হামলা, ইমামসহ নিহত ১২
ছবির ক্যাপশন: কাবুলে মসজিদে হামলা, ইমামসহ নিহত ১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠের একটি মসজিদে আজ শুক্রবার (১৪ মে) জুমার নামাজ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঈদ উপলক্ষে দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতির কথা থাকলেও এ হামলা হলো।

বিস্ফোরণে হতাহতের বিষয়ে হালনাগাদ তথ্য জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফেরামুজ বলেন, ‘মসজিদের ইমামসহ নিহত মুসল্লির সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া শুক্রবারের ওই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন মুসল্লি।’

আফগানিস্তানের রাজধানী অঞ্চলের প্রদেশ কাবুলের শাকার দারাহ জেলার একটি মসজিদে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের সরকারি বাহিনী ও সরকারের সঙ্গে লড়াইরত সশস্ত্রগোষ্ঠী পক্ষ তালেবানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন থেকে কার্যকর হওয়া অস্থায়ী একটি যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো দেশটিতে এমন হামলা হলো।

ক্ষমতার দাবিতে লড়াইরত আফগানিস্তানের প্রধান দুই পক্ষ ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়। দেশটিতে বিশ বছর আগে শুরু হওয়া এই লড়াইয়ে এ নিয়ে চতুর্থবারের মতো বিবদমান দুই পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হলেও সেটাও লঙ্ঘন হলো।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেননি। তালেবান ইতিমধ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তাই সরাসরি তাদের এই ঘটনার জন্য দায় দেয়া যাচ্ছে না। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এর আগে একটি স্কুলে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করা হয়।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরকার সামনের চার মাসের মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিচ্ছে। বাইডেনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরেও সংঘর্ষ থেমে নেই।

সূত্র : আল জাজিরা

ad728
মন্তব্য করুন
ad300