ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ভারতে সেহরিতে লাউড স্পিকার ব্যবহার না করার আহ্বান

রিপোর্টার: The Daily Moon
ভারতে সেহরিতে লাউড স্পিকার ব্যবহার না করার আহ্বান
ছবির ক্যাপশন: ভারতে সেহরিতে লাউড স্পিকার ব্যবহার না করার আহ্বান

“বর্তমানে প্রত্যেকেই মোবাইল ব্যবহার করে। মোবাইলে একটি অ্যালার্ম ঘড়িও থাকে। তাই সবার উচিত অ্যালার্মে সেহরির সময় নির্ধারণ করা এবং লাউডস্পিকারের ব্যবহার এড়িয়ে চলা। যা অন্য মানুষকে ভোরের সময়ে বিরক্ত করে। লাউডস্পিকারের মাধ্যমে বক্তৃতা দেওয়া ধর্ম দ্বারা বাধ্যতামূলক নয়”, বলে মন্তব্য করেন মাওলানা ফিরাঙ্গিমাহলি।

ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া'র প্রধান এবং প্রবীণ আলেম মাওলানা খালিদ রশীদ ফিরাঙ্গিমাহলি রমজানের সময় সেহরির জন্য মুসল্লিদের ডাকতে লাউডস্পিকার ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন। এই আবেদনটি ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার প্রকাশিত ১৫ দফা পরামর্শের অন্যতম।

১৪িএপ্রিল শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। রমজানে অনেক মসজিদেই লাউড স্পিকারে সেহরির সময় শুরুতে ও শেষে মাইকিং করা হয়।

শব্দদূষণ রোধকর্মী সুমাইরা আবদুলালী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আমি এই পরামর্শদাতাকে স্বাগত জানাই এবং মাওলানা সাহেবকে এই অতি প্রয়োজনীয় পদক্ষেপটি গ্রহণের জন্য ধন্যবাদ জানাই। আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার একটি পুরানো রীতি। বিশ্ব এগিয়ে গেছে। নামাজ ও সেহরি সময় সম্পর্কে মানুষকে অবহিত করতে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা উচিত।”

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) নির্বাহী কাউন্সিল সদস্য এম আসিফ ফারুকীও সেহরি ঘোষণার জন্য লাউডস্পিকার না ব্যবহারের পরামর্শকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এখন আর সেহরির জন্য লাউড স্পিকারে ঘোষণার দরকার নেই। যারা রোজা রাখেন তারা ইফতার ও সেহরির সময়সূচী জানেন এবং এটি তাদের অ্যালার্ম ঘড়িতে সেট করে নিতে পারেন। আমাদের উচিত শব্দদূষণ কমানোর চেষ্টা করা, শব্দ দূষণে যুক্ত না হওয়া।”

“একসাথে ১০০ জনের বেশি মানুষ নামাজ পড়বেন না,” তিনি আরও বলেন।

তারাবির নামাজের বিষয়ে ফিরাঙ্গিমাহলি বলেন, তারাবির নামাজ সংক্ষিপ্ত রাখা উচিত, যাতে রাতের বেলা কারফিউ শুরু হওয়ার আগেই সবাই বাড়িতে ফিরে আসতে পারেন।

ad728
মন্তব্য করুন
ad300