ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

স্বাস্থ্যবিধি না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা

রিপোর্টার: The Daily Moon
স্বাস্থ্যবিধি না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা
ছবির ক্যাপশন: স্বাস্থ্যবিধি না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা

সামাজিক দূরত্ব লঙ্ঘন করে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করায় নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে জরিমানা করেছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নরওয়ের পুলিশ প্রধান ওলে সায়েভেরাড শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সোলবার্গকে বিশ হাজার নরওয়েজিয়ান ক্রোনা জরিমানার কথা জানান।

দশ জনের বেশি লোকের সমাবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও ফেব্রুয়ারির শেষদিকে ১৩ জনকে নিয়ে একটি পাহাড়ি রিসোর্টে ৬০তম জন্মদিনের অনুষ্ঠান করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী। এজন্য গত মাসে ক্ষমাও চেয়েছিলেন দেশটির দুই বারের এই প্রধানমন্ত্রী ।

নরওয়ের পুলিশ প্রধান সায়েভেরাড বলেন, ‘সবার জন্য আইন এক হলেও আইনের সামনে সবাই সমান নন। সামাজিক দূরত্ববিধি নিয়ে জনমনে আস্থা তৈরির জন্য প্রধানমন্ত্রীকে জরিমানার এই আদেশ জারি করা যথোচিত সিদ্ধান্ত।’

পুলিশ আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী সোলবার্গ ও তার স্বামী সিন্দ্রে ফিনস যৌথভাবে একটি রেস্তোরাঁয় জন্মদিনের এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন। সিন্দ্রে ফিনস অনুষ্ঠান আয়োজনের সমস্ত দায়িত্বও নিয়েছিলেন।’

প্রধানমন্ত্রীর স্বামী করোনাবিধি লঙ্ঘন করেছেন বলে জানালেও তাকে জরিমানা করেনি পুলিশ। এছাড়া যে রেস্তোরাঁয় সোলবার্গের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়নি।

ad728
মন্তব্য করুন
ad300