ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

প্রেসক্লারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন গ্রেফতার

রিপোর্টার: The Daily Moon
প্রেসক্লারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন গ্রেফতার
ছবির ক্যাপশন: প্রেসক্লারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন গ্রেফতার

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে
কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ (২৭ তারিখ) দুপুরে এ ঘটনা ঘটে।

গত ২৫ মার্চ মোদিবিরোধী সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টায় ‘ভাসানীর চেতনায় প্রগতিশীল-দেশপ্রেমিক শক্তি’ ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। এতে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রীয় মেহমান আছেন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
একইভাবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে যাতে তারা কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কার্যক্রম না নেন। আজকের দিনে অন্তত তারা যেন কোনো রকমের উশৃঙ্খল আচরণ না করেন, সেটাই তাদেরকে বলা হয়েছে। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি।’

তিনি আরো বলেন, ‘তাদেরকে বলা হয়েছে যে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবেন এবং চলে যাবেন। যেহেতু আজকে তারা এসে গেছেন, আমরা ধৈর্য ধরেছি এবং তাদের প্রোগ্রাম শেষ করা পর্যন্ত সময় দিয়েছি। তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে চলে গেছেন’।

কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন?

সংবাদকর্মীদের্শ্ন এমন প্রশ্নের উত্তরে ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘কয়েকজনকে নেওয়া হয়েছে, আমরা তাদের গ্রেপ্তার করিনি। তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতদিনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদেরকে নেওয়া হয়েছে। সেটি যাচাই-বাছাই করে তারা যদি আসামি না হন, তাহলে ছেড়ে দিবো।

ad728
মন্তব্য করুন
ad300