ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

মামুনুলকে নিজ বাড়িতে দাওয়াত করলেন এমপি নিক্সন

রিপোর্টার: The Daily Moon
মামুনুলকে নিজ বাড়িতে দাওয়াত করলেন এমপি নিক্সন
ছবির ক্যাপশন: মামুনুলকে নিজ বাড়িতে দাওয়াত করলেন এমপি নিক্সন

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীদের নিজ বাড়িতে দাওয়াত করেছেন ফরিদপুরের আলোচিত সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, মামুনুল হকের মতো একজন মাওলানা যিনি ইসলামের দাওয়াত দেন তিনি তার (নিক্সন) বাড়িতে গেলে নিজেকে ধন্য মনে করবেন।

সোমবার বিকালে ফরিদপুরের ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যর ভিডিও ইতোমধ্যে ইউটিউবে ছড়িয়ে পড়েছে। যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

এমপি নিক্সন বলেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুলকে দাওয়াত করলাম, আপনি যত মাওলানাদের সঙ্গে নিয়ে আসতে পারেন; আসেন। আমি খাওয়াতে প্রস্তুত আছি। মামুনুল হক ফরিদপুর এসে বলেছে— আমি নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত খাব, আমার সঙ্গে তার (নিক্সন চৌধুরী) কোনো বিরোধ নাই। আমি বলব আপনি আসেন, আপনার সঙ্গে যত মাওলানা আছে নিয়ে আসেন একবার না একশবার দাওয়াত খান। আপনার দাওয়াত কবুল।

তিনি বলেন, একটু ভুল বোঝাবুঝি আছে। আমি চট্টগ্রাম গিয়েছিলাম সংবর্ধনা অনুষ্ঠানে। মাওলানা মামুনুল হক আমাদের জাতীয় নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছেন, ওই অনুষ্ঠানে তার তার জবাব দিয়েছি। রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নাই। আপনি একজন মাওলানা। আপনি ধর্ম শিক্ষা দেন।

দাওয়াত প্রসঙ্গ টেনে নিক্সন বলেন, আপনি ফরিদপুরের ওয়াজে বলছেন যে, আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন। আমি বলব, আপনি না আপনার সঙ্গে যত মাওলানা আছে সবাইকে নিয়ে এসে একবার না একশবার আমার বাড়িতে দাওয়াত খান। আমি আপনাকে কবুল করলাম। কিন্তু আপনি একটা দল করেন হেফাজতে ইসলাম। আমি একটা দল করি যুবলীগ। আমার নেতাকে নিয়ে কিছু বললে অবশ্যই আমি প্রতিবাদ করব। আপনার নেতাকে নিয়ে বললে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদই আমি চট্টগ্রামে করেছিলাম।

ফরিদপুরের এই সংসদ সদস্য আরও বলেন, আপনার মতো ধর্মগুরু কবে আসবেন, যেদিন আসবেন আমি প্রস্তুত আছি। যে কোনো সময় আমি যেখানেই থাকি না কেন, আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি।

ad728
মন্তব্য করুন
ad300